প্রকাশ : ১১ আগস্ট ২০২৬
সময়: ১১:৩৭ এএম
মুনতাহা তানভীন অধরা হক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ অর্জন করেছে।
শাকিল প্রধান :
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠুর বড় মেয়ে মুনতাহা তানভীন অধরা হক এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫.০০ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। মুনতাহা তানভীর অধরা রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রকাশিত ফলাফলে সব বিষয়ে A+ অর্জন করেছেন। তার এই অসাধারণ সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
মুনতাহার কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্বজন, শিক্ষক ও স্থানীয়রা। হোসেন্দী ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান মনিরুল হক মিঠুর মেয়ে অধরা হকের এই সাফল্য ভবিষ্যতে তার উচ্চশিক্ষার পথকে আরও সমৃদ্ধ করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন পরিবারের সদস্যরা। অভিনন্দন মুনতাহা তানভীন অধরা হক। তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য রইল আন্তরিক শুভকামনা।