প্রকাশ : ১২ আগস্ট ২০২৬
সময়: ১১:৩৯ এএম
ফতুল্লাতে অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্নকরন অভিযান
রিপোর্ট: ফরহাদ হোসেন মুরাদ |
নারায়নগঞ্জের ফতুল্লা থানাধীন ৭নং লিংক রোডের মেসার্স আল-মীম বেকারীতে অদ্য ১১/০৮/২৬ অনুমান ৩ঘটিকার দিকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান পরিচালনা করেন সহকারী কমিশন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ এসময় সার্বিক তত্ত্বাবধানে থাকেন ফতুল্লা তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লিঃ এর ব্যবস্থাপক মোঃ আতিক হোসেন।এ সময়ে বুস্টার সংযোগ এর মাধ্যমে প্রধান লাইন হতে অবৈধভাবে স্থাপন করা সংযোগ বিচ্ছিন্ন পূর্বক মালিক শানু হাজীকে ১লক্ষ টাকা জরিমানা নগদ আদায় করা হয়।
তিতাস গ্যাস কতৃপক্ষ জানায় অবৈধ সংযোগ চিন্হিত করে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহন করা হবে।
যাতে বৈধ গ্রাহকের চাহিদার সুষ্ঠ সেবা নিশ্চিত করা যায়।