অভয়নগরে আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস উদযাপন
Date: 2022-11-04
আমিনুর রহমান, অভয়নগর (যশোর) থেকে:
যশোরের অভয়নগরে জেলহত্যা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের কর্যালয়ে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম সরদার, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আব্দুর রউফ মোল্যা, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, হাফিজুর রহমান বিশ্বাস, চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মশিউর রহমান, প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার বাবুল আক্তার, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খানম, শুভরাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মহির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফি কামাল, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শান্ত প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা মশিউর রহমান, হাবিবুর রহমান বাপ্পি, আনোয়ার হোসেন মোল্যা, গোলাম জহিরুল হক লিখন, মনিরুল ইসলাম তরফদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মোল্যা। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা মরহুম সৈয়দ আব্দুল হাকিমসহ আওয়ামী লীগের প্রয়াত নেতাদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।