ভোলায় সুপারি বাগানে যুবকের লাশ উদ্ধার।

Date: 2022-11-04
news-banner



টুটুল, ভোলা জেলা প্রতিনিধিঃ

ভোলা জেলায় লালমোহন উপজেলায় মোঃ রিয়াজ উদ্দিন (২৭) নামে এক ব্যক্তি ধানের ঔষধ (কীটনাশক) খাওয়ার পরে গরুর রশি দিয়ে গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (৪ নভেম্বর) সকালে স্থানীয়রা বাড়ির সুপারি বাগানে ঐ ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে লালমোহন থানা  পুলিশকে খবর দেয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা  জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।
লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার এই তথ্য নিশ্চিত করেছেন।

মোঃ রিয়াজ লালমোহন উপজেলা ধলীগৌরনগর ইউনিয়ন তেগাছিয়া গ্রামের মোঃ নুরুল হকের ছেলে এবং সে বিবাহিত ও এক পুত্র সন্তানের জনক। মোঃ রিয়াজ জীবিকার তাগিদে চট্টগ্রামে একটি ফলের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন ।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ৩ নভেম্বর বিকেলে রিয়াজ চট্টগ্রাম থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা করে প্রথমে তার শ্বশুর বাড়িতে যান। সেখান গিয়ে তিনি স্ত্রী ও ছেলেকে দেখে সন্ধ্যার দিকে তার নিজ বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে তিনি কাউকে দেখতে পাননি। মধ্যরাত পর্যন্ত রিয়াজের কোনো খোঁজ না পেয়ে স্বজনরা তাকে খোঁজতে শুরু করেন।

এরপর আজ শুক্রবার (৪ নভেম্বর) সকালে স্থানীয়রা বাড়ির সুপারি বাগানে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ আরও জানায়, রিয়াজ যে জায়গায় আত্মহত্যা করেছে সে জায়গা থেকে একটি কীটনাশকের বোতল উদ্ধার করেছে এবং তার মুখ থেকে প্রচুর পরিমাণে কীটনাশকের গন্ধ বের হচ্ছে বলে পুলিশ জানায়। পুলিশ ধারণা করছেন কীটনাশক পানের পর রিয়াজ আত্মহত্যা করেছে এবং দেহের সকল ইন্দ্রিও গুলো দুর্বল হয় যায়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানায়, সুরতহাল প্রতিবেদন অনুযায়ী মনে হচ্ছে রিয়াজ কীটনাশক পানের পর আত্মহত্যা করেছে। তার পরিবারের কোনো অভিযোগ নেই। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি। ঘটনাটির তদন্ত চলমান রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য লাশ ভোলা জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Leave Your Comments