রিয়াজ উদ্দিনঃ
সদরের পি.এম.খালীর ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট জুমছড়ি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ৯ম তম আসর অনুষ্টিত হয়।
শুক্রবার (৪ নভেম্বর) বিকাল ৩.৩০ ঘটিকার সময় জুমছড়ির ঐতিহ্যবাহী ফুটবল মাঠে উক্ত টুর্নামেন্ট এর শুভ উদ্ভোধন হয়। উদ্ভোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং পি.এম.খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ, শুভ উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ পি.এম.খালী ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ পি.এম.খালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নুরুল আজিম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক শিবলু সিকদার, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মমতাজ আহমদ, পি.এম.খালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, পি.এম.খালী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য, পি.এম.খালী ইউনিয়ন আওয়ামী লীগ ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম, পি.এম.খালী ইউনিয়ন সাবেক যুবলীগ নেতা মোশাররফ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ও প্রবাসী ব্যক্তিত্ব মোহাম্মদ হোসেন, পি.এম.খালী পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য অহিদুল হেলাল, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আরিফ উল্লাহ, ছনখোলার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাসান, পি.এম.খালী ইউনিয়ন আওয়ামী লীগ ৪নং ওয়ার্ডের সভাপতি রহিম উল্লাহ, পি.এম.খালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ সাইফুল ইসলাম সোহাগ, পি.এম.খালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হক রুবেল, পি.এম.খালী ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক আকতার কামাল,পি.এম.খালী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল আলম সহ বিভিন্ন ইউনিয়নের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় প্রধান অতিথি জানান, ধন্যবাদ জানায় খেলার আয়োজক কমিটিকে এইরকম একটি মনোমুগ্ধকর খেলা উপস্থিত দেয়ার জন্য। হার-জিত চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতে হবে, জয় পরাজয় দুঃখ, প্রতিযোগিতা শিখতে হয়।লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরীদের ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ ও শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ, প্রতিযোগীতার মাধ্যমে সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধি এবং মাদকাশক্তি, জঙ্গিবাদসহ সকল ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখার লক্ষ্যেই এ আয়োজন। পরিশেষে জুমছড়ি ফুটবল মাঠ সংলগ্ন যে রাস্তাটি আছে সবার সহযোগিতার মাধ্যমে মেরামতের জন্য মত প্রকাশ করেন।
উদ্ভোধকের বক্তব্যে তিনি জানান, খেলাধুলা মন ও শরীরকে সুস্থ রাখে, বর্তমান যুব সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে ঝুকে গিয়েছে। এটি কাম্য নয়। খেলার সোনালী সুদিন ফিরে আনবে এটিই ছিলো সবার চাওয়া ।
বিশেষ অতিথির বক্তব্যে সাধারণ সম্পাদক নুরুল আজিম জানান, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল, এই স্লোগানকে সামনে রেখে আজকের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার একমাত্র প্রয়াস হল খেলাধুলা। খেলাধুলার মাধ্যমে আজকের যুবসমাজকে মাঠ মুখী করে সামনের দিকে অগ্রসর করতে হবে।
উদ্ভোধনী খেলায় একদিকে অংশগ্রহণ করেন স্বাগতিক শক্তিশালী দল আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী তথা জুমছড়ি ফুটবল একাদশ এবং অপরদিকে অংশগ্রহণ করেন নুনাছড়ি ফুটবল একাদশ।
খেলায় চারিদিকে অজস্র দর্শকের সমাগম। পি.এম.খালীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে অসংখ্য দর্শক উক্ত উদ্ভোধনী খেলা খুব ঝাকঁজমক ভাবে উপভোগ করেন।
অনুষ্টানটি সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য মনিরুল আলম মেম্বার।