সামাজিক কবরস্থানে জায়গা হলোনা হাফিজের

Date: 2022-11-04
news-banner


আল আমীন 
নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি 

শেরপুরের নালিতাবাড়ীর হাফিজুর রহমান (২২) নামে এক ব‍্যাক্তি ভালুকা থেকে লাশ হয়ে বাড়ী ফিরেছে। ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার রাতে হাফিজুর রহমানের মরদেহ তার আত্মীয়-স্বজন নিয়ে আসে নিজ বাড়িতে। পরে মৃতদেহ দাফনের জন্য রাতেই কবর খুড়া হয় উপজেলার শিমুলতলা গ্রামে তাদের একটি সামাজিক কবরস্থানে। গোরস্থান কমিটির অনুমতি থাকলেও কয়েকজন যুবক ওই কবরস্থানে হাফিজুরের লাশ দাফনে বাঁধা দেয়। এক পর্যায়ে খুড়া ওই কবর বন্ধ করে দেয় বাধা প্রদানকারীরা। পরে হাফিজের লাশ গভীর রাতেই দাফন করা হয় তার নিজ ভিটায়। যুবক হাফিজুর রহমান উপজেলার শিমুলতলা গ্রামের মরহুম ওয়াজেদ আলীর ছেলে। পারিবারিক সুত্রে জানা গেছে, ময়মনসিংহের ভালুকা উপজেলার ছোট কাসর এলাকায় আতাব উদ্দীন (আতার) বাসায় ভাড়া থাকতো হাফিজুর রহমান ও তার স্ত্রী। সেখান থেকে হাফিজুর একটি কম্বল তৈরির ফ্যাক্টরীতে চাকুরী করতো। বুধবার দুপুরে ভালুকা থানা পুলিশ হাফিজুরের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তার কক্ষ থেকে। এ ব্যাপারে ভালুকা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। হাফিজুরের স্ত্রী স্বর্ণা আক্তার বলেন, তার স্বামী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। 
হাফিজুরের স্বজন- লাল মোহাম্মদ, গোরস্থান কমিটির সভাপতি আব্দুস সালাম, সাধারন সম্পাদক আব্দুল হালিম, সহ-সভাপতি সাবেক মেম্বার মতিউর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। এমন ঘটনায় এলাকায় নানা আলোচনা চলছে।

Leave Your Comments