১৭০ বোতল ফেনসিডিলসহ কারবারি আব্দুল হান্নান আটক

Date: 2022-11-04
news-banner

আব্দুল্লাহ আল মামুন: মো. আব্দুল হান্নান (৫০) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০, সিপিসি-২। এ সময় তার দখল হতে ১৭০ বোতল ফেনসিডিল (মাদক) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ ১০ হাজার টাকা বলে র‌্যাব সূত্রে জানা যায়।
সূত্র জানায়, ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাবের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৪ নভেম্বর) র‌্যাব -১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ছনবাড়ি চৌরাস্তা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান ফেনসিডিলসহ আব্দুল হান্নানকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে মাদক ছাড়াও নগদ ১ হাজার ৪৫ টাকা ও ২ টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত হান্নান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবত শ্রীনগর থানা এলাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ফেনসিডিল ও অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব ।

Leave Your Comments