স্টাফ রিপোর্টার।। "এসো মেতে উঠি আনন্দে, ফিরে যাই শৈশবে"- এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে আসছে ৬ জানুয়ারি শুক্রবার বিকেল ৩ ঘটিকার সময় ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে "আলোকিত '৯৫ বন্ধু ফোরাম" এর আয়োজনে "পিঠা উৎসব-২০২৩" উপলক্ষে বিদ্যালয়ের এসএসসি '৯৫ ব্যাচের সহপাঠী বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত হবে।
তদুপলক্ষে বিভিন্ন রকমের মিষ্টি ও পিঠাসহ মুখরোচক খাবার পরিবেশন করা হবে।
ওই অনুষ্ঠানে ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীসহ এসএসসি '৯৫ সহপাঠী বন্ধুদেরকে যথা-সময়ে বিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আলোকিত '৯৫ বন্ধু ফোরাম এর নেতৃবৃন্দ।