মুকসুদপুর পৌরসভা নির্বাচনে জোরদার প্রচার-প্রচারণায় জনপ্রিয়তার শীর্ষে বিদ্যুৎ সরদার

মুকসুদপুর প্রতিনিধীঃ

সরকারী উচ্চপর্যায়ে  স্থানীয় নির্বাচন নিয়ে আলোচনা শুরু হতেই, ​আসন্ন মুকসুদপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠ ও পাড়া-মহল্লায় বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনকে সামনে রেখে বেশ গুরুত্বের সাথে প্রচারণা ও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন তরুণ নেতা সাইফুদ্দিন আহম্মদ বিদ্যুৎ সরদার। 

বিগত নির্বাচনের অভিজ্ঞতা পুঁজি করে, আগে ভাগেই নেমে পড়েছেন নিজ ঘর গোছানোর কাজে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডের ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ এবং কুশল বিনিময়ের মাধ্যমে ইতোমধ্যে তিনি সাধারণ মানুষের নাঝে আরো অনেক বেশি পরিচিত ও জনপ্রিয় হয়ে উঠেছেন।  

​স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা জোরদার এবং তরুণদের যুক্ত করে একটি আধুনিক পৌরসভা গড়ার প্রতিশ্রুতি দিয়ে মাঠ পর্যায় গুছিয়ে নিচ্ছেন তিনি। সমর্থক ও তরুণদের বড় একটি অংশকে সাথে নিয়ে প্রতিদিন ওয়ার্ডভিত্তিক সভা, উঠান বৈঠক ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নিজের অবস্থান সুসংহত করছেন এই নেতা।

​সমাজের শিক্ষিত  ও সাধারণ ভোটারদের মতে, তরুণ প্রজন্মের প্রতিনিধিদের নির্বাচনে অংশগ্রহণের ফলে ভোটারদের মধ্যেও নতুন আগ্রহ তৈরি হয়, সে লক্ষে সাইফুদ্দিন আহম্মদ নিজেদের প্রার্থী হিসেবে জনগণের আস্থা অর্জনে তিনি কতটা সফল হবেন, তা চূড়ান্ত ভোটার ফলাফলেই ফুটে উঠবে।