কাজী আওলাদ হোসেনের সম্পাদনায় যাত্রা শুরু করছে ‘দ্য ডেইলি অ্যালাইভ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

দেশের সংবাদমাধ্যমের পরিসরে যুক্ত হতে যাচ্ছে নতুন ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি অ্যালাইভ’। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক কাজী আওলাদ হোসেনের  নেতৃত্বে আগামী ১৬ অক্টোবর শুক্রবার আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হবে।
রাজধানীর বিজয়নগরের হোটেল অর্নেটে ওইদিন বিকেল ৪টায় পত্রিকাটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
‘More than news — the pulse of life’ স্লোগানকে সামনে রেখে প্রকাশিত হতে যাচ্ছে ‘দ্য ডেইলি অ্যালাইভ’। সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক বিষয় পাঠকদের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়ে পত্রিকাটির যাত্রা শুরু হচ্ছে।
রাজধানীর বনশ্রীতে পত্রিকাটির কার্যালয় স্থাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
১৬ অক্টোবরের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পাঠকের কাছে আত্মপ্রকাশ করবে ‘দ্য ডেইলি অ্যালাইভ’।