আবু বকর ছিদ্দিক:
থাকবো না কেউ পিছনে গড়ব সমাজ একসাথে…. এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর বেলাবতে ভাবলা পূর্বপাড়া সমাজ কল্যান যুব সংঘের উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার (০৪ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলার ভাবলা পূর্বপাড়া সমাজ কল্যান যুবসংঘের ক্লাব প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভাবলা পূর্বপাড়া সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মো: লোকমান হোসেনের সভাপতিত্বে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মাসুদ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ সেনাবিহিনীর কর্মকর্তা মো: শাহীন,সংগঠনের সাধারণ সম্পাদক মো: ফয়সাল মিয়া, আইন বিষয়ক সম্পাদক মো: জুয়েল রানা।
প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো: আবুল হোসেন, কামরুল হাসান, হাদিল প্রদান প্রমুখ।
অনুষ্ঠান সার্বিক সহযোগীতায় ছিলেন মো: মাসুম মিয়া, মো: মোবারক মিয়া, তুহিন মিয়া, রোমান, মারুফ, রাব্বি।
বক্তারা ‘ভাবলা পূর্বপাড়া সমাজকল্যাণ যুব সংঘ’ এর অতীতের বিভিন্ন বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যৎ এ কিভাবে আরো ভালো কিছু করা যায় সেগুলো তুলে ধরেন। অতীতের ন্যায় ভবিষ্যতেও সংগঠনকে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে তারা সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে প্রবাসীদের সম্মাননা স্বারক প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়।