রিয়াজ উদ্দিনঃ
বিশিষ্ট আইনজীবী ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা-কে কক্সবাজার সিটি কলেজের গভর্নিং বডি (জিবি) এর হিতৈষী সদস্য মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানার বিজ্ঞপ্তির মাধ্যমে কক্সবাজার সিটি কলেজের গভর্নিং বডিতে এডঃ ফরিদুল আলম কে সভাপতি এবং কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং এর সহধর্মিণী এ থিং রাখাইন কে বিদ্যোৎসাহী সদস্য এবং হিতৈষী সদস্য হিসেবে এডঃ সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমানকে হিতৈষী সদস্য হিসেবে নিযুক্ত করা হয়।
দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ বেসরকারি বিদ্যাপীঠ কক্সবাজার সিটি কলেজের গভর্নিং বডি’র হিতৈষী সদস্য হিসাবে মনোনীত হয় কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পিপি এডভোকেট সৈয়দ মোঃরেজাউর রহমান রেজা কক্সবাজার আইন কলেজের প্রভাষক ও কলেজের গভর্নিং বডি’র সদস্য, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক, জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী, স্বনামধন্য প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন স্টুডেন্ট অ্যাডভোকেট এসোসিয়েশনের কক্সবাজার জেলা সভাপতি, ক্রিয়েটিভ লইয়ার্স কাউন্সিল কক্সবাজার এর সাধারণ সম্পাদক, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও কক্সবাজার ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, বিভিন্ন বানিজ্যিক ব্যাংকের লিগ্যাল এডভাইজার, রামু সেনা নিবাসের এরিয়া মনিটরিং সেলের আইন উপদেষ্টা পদে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে চলেছেন অত্যান্ত সফলভাবে।
অসাধারণ মানবিক গুণাবলী সম্পন্ন অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা বাংলাদেশ সুপ্রীম কোর্টেরও তালিকাভুক্ত একজন আইনজীবী। এছাড়াও বিভিন্ন শিক্ষা, কল্যানকর, ক্রীড়া, সমাজসেবা, মানবাধিকারমূলক প্রতিষ্ঠানের সাথে অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা সক্রিয়ভাবে জড়িত।
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী’র মাছুয়াখালী গ্রামের ঐতিহ্যবাহী বুনিয়াদি পরিবারের সন্তান, বর্তমানে কক্সবাজার শহরের পশ্চিম বাহারছরার পিটিআই সড়কে বসবাসকারী, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সফল সাধারণ সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান এর পুত্র অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা কক্সবাজারে শিক্ষা বিস্তারে ব্যাপক অবদান রেখে চলছেন।
শিক্ষার মশাল হাতে নিরন্তর ছুটে চলা, অদম্য ইচ্ছাশক্তি সম্পন্ন, তরুণ রাজনীতিবিদ অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা কক্সবাজার সিটি কলেজ গভর্নিং বডি’র হিতৈষী সদস্য মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সাবেক মহিলা সাংসদ এথিন রাখইন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং সহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি কক্সবাজার সিটি কলেজের গভর্নিং বডি’র দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে কলেজের সার্বিক উন্নয়নে নবগঠিত গভর্নিং বডি’র সাথে একাত্ম হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।