পত্নীতলায় পিকআপ-মোটরসাইকেল সংঘ/র্ষে নি/হত ১, গুরুতর আ/হত ১

মাসুদ রানা, নওগাঁ প্রতিনিধি: 

পত্নীতলায় পিকআপ-মোটরসাইকেল সংঘ/র্ষে নি/হত ১, গুরুতর আ/হত ১ | নওগাঁর পত্নীতলায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিফুল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোরসালিন (১৯) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শনিবার রাতে উপজেলার পেঁজাপাড়া এলাকায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসাধীন অবস্থায় থাকার কিছুক্ষন পর আরিফুলকে মৃত ঘোষণা করেন।

নিহত আরিফুল সাপাহার উপজেলার ওড়নপুর গ্রামের জব্বারের ছেলে। আহত মোরসালিন একই গ্রামের আব্দুল মতিনের ছেলে। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক সড়ক দুর্ঘটনায় আরিফুল নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।