প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬
সময়: ০৪:৫৭ পিএম
সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক ও সমাজসেবী জি. এম. নূর ইসলাম আর নেই
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি এবং বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সাতক্ষীরার সাংবাদিকতা ও নাগরিক অধিকার আন্দোলনের পরিচিত মুখ শ্রদ্ধেয় জি. এম. নূর ইসলাম সাহেব আজ ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
তাঁর মৃত্যুতে সাতক্ষীরার সাংবাদিকতা, নাগরিক সমাজ ও সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবন ও সাতক্ষীরার মানুষের অধিকার, উন্নয়ন ও জনস্বার্থে ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
মহান আল্লাহ তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিন, তাঁর নেক আমলগুলো কবুল করুন, কবরকে নূরে ভরে দিন এবং কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বাগানে পরিণত করুন। তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম নসিব করুন।
শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, স্বজন ও গুণগ্রাহীদের প্রতি জানাই গভীর সমবেদনা।
আসুন, আমরা সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং তাঁর জন্য আন্তরিকভাবে দোয়া করি।
হে আল্লাহ, মরহুম জি. এম. নূর ইসলামকে ক্ষমা করুন, রহম করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন।