প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬
সময়: ০৫:০০ পিএম
অভয়নগরে পাইকপাড়া আমিনিয়া মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে আলোচনাসভা ও ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আমিনুর রহমানঃ
অভয়নগরের বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া আমিনিয়া জামে মসজিদের ও হাফেজী মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৭ আগষ্ট) বিকালে মসজিদ প্রাঙ্গণে মসজিদ কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ মোঃ আশিকুজ্জামান আশিকের সঞ্চালনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আযান,কেরাত,হামদ- নাত প্রতিযেগিতায় অংশগ্রহণ করে।
আলোচনা সভা ও ইসলামিক প্রতিযোগীতায় মুল্যবান বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন ও সঙ্গীত শিল্পী হযরত মাওলানা হুজাইফা আল হাবিবী এবং বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা শরিফুল ইসলাম । এসময় উপস্থিত ছিলেন আমিনিয়া জামে মসজিদের সেক্রেটারি মো: আরিফুজ্জামান মিঠু, সহ সেক্রেটারি প্রতাপ বিশ্বাস, সহ ক্যাশিয়ার মো: আরিফুজ্জামান প্রিন্স,সাংগঠনিক সম্পাদক মুরাদ শেখ, তাজ উদ্দিন।অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হল এশাআতুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসা, মরিচা চাকই ভবানীপুর দাখিল মাদ্রাসা, বাশুয়াড়ী আলীম মাদ্রাসা,হিদিয়া ফাজিল মাদ্রাসা,ফুলতলার কাজী আবু মোকাররম (কারিগরী) দাখিল মাদ্রাসা। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ভাটপাড়া বায়তুন নাজাত কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা শিহাব উদ্দিন, ভাটপাড়া বাজার খেয়াঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ মহিউদ্দিন আহমেদ এবং পাইকপাড়া আমিনিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ হুজাইফা আল হাবিবী।