নওগাঁয় জাতীয় সমবায় দিবস উদযাপন

Date: 2022-11-05
news-banner

মাহবুব হাসান মারুফ 

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে নওগাঁ জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথমে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। 
পরে সেখানে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে ও জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিনের সঞ্চালনায় সমবায়ী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম রফিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, জেলা সমবায় কর্মকর্তা ইমরান হোসেন, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট নওগাঁর অধ্যক্ষ-উপনিবন্ধক সেলিমুল আলম শাহিন প্রমুখ।
আলোচনা সভা শেষে সরকারকে দেওয়া সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী ১০টি সমবায় প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়। এ চাড়াও নওগাঁ মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটি, সুরমা কো- অপারেটিভ সোসাইটি এবং সমতা মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটি সামাজিক কর্মকা-ের অংশ হিসাবে কম্পিউটার সেলাই মেশিন শিক্ষাবৃত্তি, হুইল চেয়ার, ঋণের চেক এবং শিক্ষা উপকরণ বিতরণ করে।  

Leave Your Comments