ভৈরবে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Date: 2022-11-05
news-banner


মোঃ নাঈম মিয়া,ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ


কিশোরগঞ্জের ভৈরবে নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে মাসুদ নামে  নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ভৈরব পৌর শহরের  নিউটাউন এলাকার নির্মাণাধীন বাড়ির পাঁচতলা ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত মাসুদ মিয়া ভৈরব পৌর শহর চন্ডিবের উত্তর পাড়া এলাকার মহরম মিয়ার ছেলে।


নির্মাণাধীন ভবনটি  উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রাজাকাটা এলাকার ইতালি প্রবাসী রুবেল মিয়ার মালিকাধীন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে নিউটাউন আবাসিক এলাকায় ৫ তলার ছাদে মিস্ত্রি মাসুদ রানা কাজ করছিলেন। পাঁচতলার ছাদের সাইডে কাজ করার সময় সেফটি না থাকায় পা পিছলে নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্বজনরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ভৈরব থানার ওসি মো. শাহ আলম মোল্লা।

Leave Your Comments