আমিনুর রহমান, অভয়নগর( যশোর) প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া এলাকা থেকে ২ জন জুয়াড়ি আটকের খবর পাওয়া গেছে। এবং এসময় বেশ কয়েকজন জুয়াড়ি পালিয়ে গেছে বলে সুত্র যায়। গত ৪ নভেম্বর শুক্রবার ভাটপাড়ার জাহিদ খান জজের ধানের চাতাল থেকে তাদের আটক করা হয়। ভাটপাড়া তদন্তকেন্দ্রের এস আই আমিনুর রহমান বলেন,অভয়নগর থানা অফিসার ইনচার্জ কে এম শামীম হাসানের দিক নির্দেশনায় তদন্তকেন্দ্রের আইসি ইন্সপেক্টর শামসুজ্জোহার তত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে ভাটপাড়া বাজার সংলগ্ন জাহিদ খান জজের ধানের চাতালে আনুমানিক রাত ১১ টায় অভিযান চালিয়ে জুয়ার সামগ্রীসহ ২ জন জুয়াড়িকে আটক করা হয় এবং বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।এবিষয়ে অভয়নগর থানায় জুয়া আইনে ১০ জনকে আসামী করে ৩ ও ৪ ধারায় একটি মামলা করা হয়েছে মামলা নাম্বার ০৫ এবং আটককৃতদের আদালতে চালান দেয়া হয়েছে।আটককৃত আসামীরা হল ভাটপাড়ার মুন্তাজের ছেলে ইউসুফ আলী ওরফে এছোপ,পাইকপাড়ার মৃত শাহাজান বিশ্বাসের ছেলে জাহিদ বিশ্বাস।অন্যান্য আসামীরা হলেন,ভাটপাড়ার সাখাওয়্যাত মোল্যার ছেলে যুবদল নেতা জনি মোল্যা,হাবিবুর মোল্যার ছেলে শামীম মোল্যা,মৃত আব্দুর রহমানের ছেলে ফোরকান শেখ,সিঙ্গাড়ী গ্রামের জুয়ার পরিচালক মৃত লাল মিয়ার ছেলে আলী হোসেন ,ভুগিলহাটের মৃত সুনীল দাসের ছেলে উজ্জ্বল দাস, ভাটপাড়ার আনোয়ার হোসেনের ছেলে ইমন হোসেন,মৃত বারিক হাওলাদারের ছেলে ইমদাদুল হক এবং পাইকপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী তপন দত্তের ছেলে গোপাল দত্ত।