মো:নূর আলম,দূর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
দুর্গাপুরে সুসং সেলাই প্রশিক্ষণ সেন্টার এর উদ্যোগে সেলাই প্রশিক্ষণ প্রথম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার প্রতিষ্ঠানটির সাধুপাড়া কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র শ.ম. জয়নাল আবেদীন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি কবি সজীম শাইন,সালোম এর প্রোগ্রাম অফিসার নিরন্ত নকরেক এবং শিক্ষক মোঃ আবুল কাশেম।
এই আয়োজনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক এ.কে.এম. ওবায়দুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মাহবুবুল আলম। অনুষ্ঠানে সেলাই প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হবার প্রতি গুরুত্বারোপ করা হয়।