টঙ্গীর ৫০ বছরের পুরানো মাজার বস্তিতে রাজউকের উচ্ছেদ অভিযান, মাদক কারবারীদের আস্তানায় চলে বুলডোজার

তাছলিমা তমাঃ 

গাজীপুরের টঙ্গীতে ৫০ বছরের পুরাতন মাজার বস্তি এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সংশ্লিষ্ট প্রশাসন। অভিযানে বস্তি এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও ঘরবাড়ি উচ্ছেদ করা হয়।
অভিযান পরিচালনায় অংশ গ্রহন করেন রাজউকের  নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার ও সংশ্লিষ্ট অথোরাইজ অফিসার ও পরিদর্শকরা। অভিযানের সময় বস্তি এলাকায় গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা সরিয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিভিন্ন অবৈধ দোকানপাট ও ঘনবসতি তৈরী হয় যার কারনে এলাকাটি মাদকের আখড়া হিসেবে পরিচিত হয়ে উঠে এবং সেখানে প্রচুর পরিমাণে মাদক মজুত ও সরবরাহ করা হতো যার কারনে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পরে তাই মাদক নিয়ন্ত্রণে প্রশাসন আগে থেকেই তৎপর ছিল বলে জানা গেছে। প্রশাসনের অভিযানে এসব স্থাপনা উচ্ছেদ করায় এলাকায় যেমন চাঞ্চল্যের সৃষ্টি হয় তেমন স্বস্তির নিঃশ্বাস ফেলে সাধারণ জনগণ ।
কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ এবং মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।