লৌহজংয়ে হাড়িদিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন

Date: 2022-11-05
news-banner


মোঃ বাদলঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নের  হাড়িদিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর নির্বাচনের ফল ঘোষণা করেন। নির্বাচনে পাঁচ জন সদস্যের মধ্যে  প্রথম স্থান করেন মো. মাহবুব হোসেন হাওলাদার ২৯৬ ভোট , দ্বিতীয় স্থান অধিকার করেন মো. কামাল মিয়া ২৮৩ ভোট, তৃতীয় স্থান করেন মো. তপন হোসেন বেপারী ২৫২ ভোট ও ও চতুর্থ স্থান করেন এইচ এম মিজানুর রহমান মিজান ১৫৬ ভোট এবং দুই ভোটের ব্যবধানে পরাজিত হন মোঃ প্রিন্স চাকলাদার। স্থানীয়রা বলেন নবনির্বাচিত কমিটির আমাদের প্রত্যাশা যেন  হাড়িদিয়ে উচ্চ বিদ্যালয় অসহায় ও হতদরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রী যেন পড়াশোনার সুযোগ পায়।

Leave Your Comments