বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৪

Date: 2022-11-06
news-banner


মোঃ নাঈম মিয়া,ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ


কিশোরগঞ্জের কুলিয়ারচরে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে  দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে
 ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৬ নভেম্বর) সকালে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার 
ছয়সূতি ইউনিয়নের  মধুয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সৌখিন এক্সপ্রেসের একটি বাস কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাটি ভৈরবের দিকে যাচ্ছিল। এসময় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের নওগাঁ বাসস্ট্যান্ড এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুজন নিহত হন এবং ৪ জন আহত হয়। আহতদের মধ্যে দুজনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আর দুজনকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তারা সবাই একই সিএনজির যাত্রী ছিলেন।

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

Leave Your Comments