পূর্বধলায় ফাঁসিতে ঝুলে শিক্ষার্থীর মৃত্যু

Date: 2022-11-06
news-banner



বেলাল হোসেন খান, পূর্বধলা, নেত্রকোণাঃ
নেত্রকোণার পূর্বধলায় রবিবার (৬ নবেম্বর)  সকালে মিথিলা আক্তার (১৪) নামে এক শিক্ষার্থী ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়েছে। মিথিলা উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা দক্ষিণ পাড়া গ্রামের মো. আব্দুল করিমের কন্যা। সে ডাঃ মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী ছিল।

এলাকাবাসি ও পরিবার সূত্রে জানা যায়, সকালের খাওয়া-দাওয়া শেষে মিথিলার মা স্থানীয় একটি কিন্ডারগার্টেনে পড়তে চলে যায়। পরে মিথিলা সকাল সাড়ে ১০টার দিকে নিজ রুমে সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহাল শেষে লাশ মর্গে পাঠনো হবে।

Leave Your Comments