ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন!

Date: 2022-11-07
news-banner




আহসান হাবীব রানা, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ ও শাখা ছাত্রদল। সোমবার (৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন এলাকা দিয়ে র‌্যালি বের করে জিয়া পরিষদের শিক্ষকেরা ও অন্যদিকে ছাত্রদল থানা গেটের সামনে দিয়ে  র‌্যালি বের করে বিশ্ববিদ্যালয়ের থানার সামনে ভিত্তিপ্রস্তরে উভয় দল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

শ্রদ্ধাঞ্জলি শেষে জিয়া পরিষদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাতে দোয়া মোনাজাত করেন। অন্যদিকে ছাত্রদলের র‌্যালিটি পার্শ্ববর্তী শেখপাড়া এলাকায় এসে শেষ হয়।

এসময় জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. আব্দুল গফুর গাজীসহ জিয়া পরিষদের শিক্ষকেরা ও জিয়া পরিষদের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 অন্যদিকে ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের  যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, রোকন উদ্দীন, সালাউদ্দিন রানা,উল্লাস মাহমুদ, আহবায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ,নূর উদ্দীন,তরীকুল ইসলাম সৌরভ,রোকনুজ্জামান,আবু সাঈদ রনি,তামিম,স্বাক্ষর,আশহাদুল ইসলাম ও মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave Your Comments