গোলাম রব্বানী
হরিপুর( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,গণমাধ্যম প্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান,উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তাসহ ইউপি চেয়ারম্যান মহোদয়গণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখার সাধারণ সভাপতি অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল ও বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু নগেন কুমার পাল, এস এম আলমগীর, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা, মোঃ রুবেল হোসেন কৃষি অফিসার , মোঃ রায়হানুল হক মিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হরিপুর ঠাকুরগাঁও,ডাঃ মোঃ মনিরুল হক হরিপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা হরিপুর , হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, অধ্যক্ষ মোঃ সৈয়দুর রহমান মোসলেম উদ্দিন সরকারি ডিগ্ৰী কলেজ হরিপুর, বীর মুক্তিযোদ্ধা সেলিম রেজা তালুকদার, মোঃ মনোয়ারুল ইসলাম রিপন যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াও প্রিন্ট মিডিয়া সাংবাদিক গণ।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এ কে এম শরিফুল হক বলেন,আমি সকলের সহযোগিতায় উপজেলার উন্নয়নের কাজগুলো করতে চাই। আশা করি আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা পেলে, আমি আমার অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারবো।