প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৯:১৩ পিএম
গজারিয়ার চরবলাকিতে পাল্টা সংবাদ সম্মেলন তাজুল ইসলাম জমাদারের বিরুদ্ধে ।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা হোসেন্দী ইউনিয়নের চরবলাকি গ্রামে সম্পত্তি বিরোধ এর জের ধরে দুই পক্ষের মধ্যেই পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার ২০ সেপ্টেম্বর ১০ ঘটিকার সময় বলাকি জমাদ্দার বাড়িতে মৃত আহসান উল্লাহ মেম্বারের ছেলে নাজমুল জমাদার পাল্টা সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে প্রত্যক্ষ সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন অভিযুক্ত তাজুল ইসলাম জমাদারের সহোদর ২ ভাই,নুরুল ইসলাম জমাদ্দার ও আফছু জমাদার। পাল্টা সংবাদ সম্মেলনে নাজমুল জমাদার জানান মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলনের নিন্দা ও প্রতিবাদ করছি।
তিনি সংবাদকর্মীদের জানান ছোবহান জমাদ্দারের ছেলে তাজুল ইসলাম সম্পত্তি বিরোধ এর জের ধরে একাধিক মিথ্যে ও চাঁদাবাজি মামলা করেছে। তাজুল ইসলাম এর বাবা স্কুলের নামে ৩৩শতাংশ লিখে দিয়েছেন। একই দাগে ১৯৯০ -৯১ সালে আমার নিকট ১২শতাংশ রেজিস্ট্রি বিহীন বিক্রি করে নগদ টাকা বুঝিয়ে নেয়।
তখন থেকেই ঘরবাড়ি নির্মাণ করে ভোগদখল করে আছি। প্রতিপক্ষ তাজুল ইসলাম আমাকে রেজিস্ট্রি না দিয়ে দিনের পর দিন সময় অতিবাহিত করছে। কিছু দিনদিন আগে ভরাট ও দখলীয় জায়গায় জোরপূর্বক ভাবে একটি ঘর উঠিয়েছ। একই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে এবং থানায় একাধিক সালিশ হয়। সালিশে তাজুল ইসলামের বিক্রি করা জায়গা রেজিস্ট্রি করে দেয়ার কথা বলা হয়।
অভিযুক্ত তাজিল ইসলাম এর আপন সহোদর ভাই নাজমুল জমাদার জানান তাজুল ইসলাম জায়গা বিক্রি করেছে। সেই জায়গা সাবকাবলা বা রেজিস্ট্রি করা হয় নাই । অভিযুক্ত তাজুল ইসলামকে মোবাইলে না পাওয়ায় তার মতামত জানা যায় নাই।।