বিরামপুরে বিএনপির ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

Date: 2022-11-07
news-banner



বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: 
"বিপ্লব ও সংহতি দিবসের অঙ্গিকার রুখবো এবার স্বৈরাচার" এই স্লোগান নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেন 
দিনাজপুরের বিরামপুর উপজেলার  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), উপজেলা ও পৌর শাখা। 

বিরামপুর শহরের বিএনপির দলীয় কার্যালয়ে ৭ নভেম্বর সোমবার সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলা ১টায় দোয়া মাহফিলের পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রার মাধ্যমে শহর  প্রদক্ষিণ করে। পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন।
এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী
চৌধুরী রুবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মসফিকুর রহমান, সাবেক সাধারণ
সম্পাদক কমর সেলিম, সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা, সাবেক পৌর কাউন্সিলর
জোবাইদুল হক জুয়েল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি পৌর কাউন্সিলর হুমায়ুন কবির মিলন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু,যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শওকত আলী,সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই, উপজেলা যুবদলের সদস্য সচিব সম্পাদক এ‍্যাডভোকেট মিঞা শিরন আলম, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রব তোতা সহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অন‍্যান‍্য নেতৃবৃন্দ।


Leave Your Comments