প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৩:৪৬ পিএম
সোনারগাঁয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার
এস এম মিঠু সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মসজিদের ভেতরে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে ইয়ানবী (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার পর মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
সোমবার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাবো ভড়ভিটা এলাকার হাজী আব্দুর রহমান জামে মসজিদে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ইয়ানবী মসজিদে প্রবেশ করেন। এ সময় তিনি পবিত্র কোরআন শরীফ মেঝেতে ফেলে পায়ের নিচে রেখে অবমাননাকর আচরণ করেন বলে অভিযোগ ওঠে।
পরে তিনি মসজিদ থেকে বেরিয়ে গেলে মসজিদের সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয় লোকজন তাকে শনাক্ত করেন। এরপর তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে তাকে হেফাজতে নেয়।
এ ঘটনায় মসজিদের ক্যাশিয়ার ওমর ফারুক বাদী হয়ে মঙ্গলবার সকালে সোনারগাঁ থানায় মামলা করেন। পরে ওই মামলায় ইয়ানবীকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠায় পুলিশ। গ্রেপ্তারকৃত ইয়ানবী বরাবো ভড়ভিটা এলাকার মনজু মিয়ার ছেলে