মঈনুদ্দীন শাহীন কক্সবাজারঃ
কক্সাবাজারের উখিয়াস্থ রাজাপালং এলাকায় র্যাবের বিশেষ অভিযানে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার উখিয়ার রাজাপালং হিন্দুপাড়া অলংকার নার্সারী হতে কক্সবাজার-টেকনাফ সড়কের পূর্ব পার্শ্বস্থ রাস্তার নিকট কতিপয় মাদক কারবারি মাদক চোরাচালানের জন্য অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে র্যাব -১৫ কক্সবাজারের সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি অভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও আশপাশ এলাকা তল্লাশী করে তার হাতে থাকা প্লাষ্টিকের ব্যাগের ভেতর হতে ১ লাখ ১০ হাজার (এক লক্ষ দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ আহাম্মদ আলী (৩৮) নামে একজনকে আটক করা হয়।
আটক মাদককারবারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তার পিতা- মাহমুদ হোছন, মাতা- আনোয়ারা বেগম, ঘুমধুম, থানা-নাইক্ষ্যংছড়ি বান্দরবান জেলার বাসিন্দা। সে আরো জানায় আভিযানিক দলটি ঘটনাস্থলে পোঁছানোর পূর্বেই অজ্ঞাতনামা দুইজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সমূহ ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ হেফাজতে রেখেছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত ব্যক্তির ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।