অভয়নগরে দুই সপ্তাহ পার হলেও সন্তানসহ নিখোঁজ গৃহবধূর কোন সন্ধান মেলেনি

আমিনুর রহমানঃযশোরের অভয়নগর উপজেলায় দুই সপ্তাহ পার হলেও সন্তানসহ নিখোঁজ গৃহবধুর কোন সন্ধান মেলেনি। উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত হানিফ সেখের ছোট ছেলে জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রিমা খাতুন (১৮)।

 গত ৮ ই সেপ্টেম্বর বাড়ি থেকে তার দুই বছর বয়সী ছেলেকে নিয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়।  জাহাঙ্গীর হোসেন নোয়াপাড়া আইএফআইসি ব্যাংকের সিকিউরিটি গার্ডের চাকরি করেন। তার স্ত্রী নিখোঁজ হওয়ায় সে অভয়নগর থানায়  গত  রবিবার (২০ শে সেপ্টেম্বর) একটা সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং -১৩৪৯।  

জাহাঙ্গীর হোসেন বলেন, সে ঐদিন বাড়ি থেকে সকাল ৮:৩০ মিনিটে ব্যাংকে চলে আসে এবং তার স্ত্রী সকাল ৯ঃ৩০ টার দিকে ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয় বলে জাহাঙ্গীরের চাচাতো বোন মেঘলা খাতুন  জাহাঙ্গীরকে জানায়। জাহাঙ্গীর বাড়িতে ফিরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে এমনকি তার বাপের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। গৃহবধূ রিমা খাতুন বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামের সোহরাব মোল্লার কন্যা।

 রিমার সাথে তার দুই বছরের একটি ছেলে রয়েছে।  জাহাঙ্গীর আরও বলেম,সে যাবার বেলায় তার স্ত্রীর ও ছেলের দুইটি আংটি আনুমানিক ১২ আনা ওজনের যার নগদ মূল্য আনুমানিক ২ লক্ষ ২০ হাজার টাকা এবং নগদ ৯০ হাজার টাকা নিয়ে চলে যায়। তার অগোচরে তার স্ত্রী অন্য কোথাও মোবাইলে প্রায়শই কথা বলতো তাই তার স্ত্রী পরকীয়ার কারণে অথবা রাস্তাঘাটে কোন বিপদে পড়ে থাকতে পারে। 

ইতিমধ্যে দুই সপ্তাহ পার হলেও সে এখনো ফিরে আসেনি। এ বিষয়ে তার স্ত্রীর ব্যবহৃত মোবাইল নম্বর ০১৯৪৩ ২৬৬৬৭১ এ  ফোন করে যোগাযোগ করা সম্ভব হয়নি। যদি কোন ব্যক্তি গৃহবধূর সন্ধান পান তাহলে ০১৯১৫১০৭২৫৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।