প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৯:২৭ পিএম
গোহালা ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভোটের মাঠ কাঁপাচ্ছেন আলামিন বিশ্বাস
মুকসুদপুর প্রতিনিধিঃ
আসন্ন গোহালা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে ভোটের মাঠ। তবে ব্যালট লড়াইয়ের আগেই সাধারণ মানুষের বিপুল সমর্থনে আলোচনায় উঠে এসেছেন বিশিষ্ট সমাজসেবক আলামিন বিশ্বাস। ব্যানার আর উঠান বৈঠকের পাশাপাশি স্থানীয়দের ভালোবাসায় সিক্ত হয়ে ইতিমধ্যেই তিনি অর্জন করেছেন ‘জনতার চেয়ারম্যান’ খ্যাতি।
নির্বাচন কমিশনে আলোচিত রোডম্যাপ বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠলে, সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে চায়ের দোকান থেকে রাজনৈতিক ময়দানে চলছে চুলচেরা বিশ্লেষণ। অনেকেই বেছে নিচ্ছেন নিজের পছন্দের প্রার্থী, পিছিয়ে নেই গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলাধীন গোহালা ইউনিয়নের ভোটারেরা। ইতিমধ্যেই গোহালা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ভোটারদের আলোচনার কেন্দ্র বিন্দুতে —আলামিন বিশ্বাসের।
তরুণ সমাজ থেকে শুরু করে প্রবীণ মুরুব্বি, সব পেশার মানুষের পদচারণায় তাঁর প্রতিটি নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিণত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরে এলাকার সুখ-দুঃখে পাশে থাকা, সামাজিক উন্নয়নমূলক কাজে অংশ নেওয়া এবং সুখে-দুঃখে বিপদে হাত বাড়িয়ে দেওয়ার কারণেই সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছেন তিনি।
ইউনিয়নের ১ নং থেকে ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, ভোটাররা এখন একজন সৎ, যোগ্য ও বিচক্ষণ নেতৃত্ব খুঁজছেন, যা তারা আলামিন বিশ্বাসের মধ্যে দেখতে পাচ্ছেন। স্থানীয় এক প্রবীণ ভোটার বলেন, "ভোটের দিন যে দিনই হোক না কেন, আলামিন বিশ্বাস অনেক আগেই আমাদের মনে জায়গা করে নিয়েছেন। তিনি ক্ষমতার পেছনে ছোটেন না, বরং সবসময় মানুষের কল্যাণে কাজ করেন।"
নির্বাচনী প্রচারণায় আলামিন বিশ্বাস বলেন, "জনগণের এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। চেয়ারম্যান পদটি আমার কাছে কোনো ক্ষমতার আসন নয়, বরং এটি গোহালা ইউনিয়নের সাধারণ মানুষের সেবা করার একটি মাধ্যম। দল-মত নির্বিশেষে গোহালাকে একটি আধুনিক, মাদকমুক্ত ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।"