মোঃ রতন বাবু রংপুর।
'ভাল ধানে ভাল জীবন' এই প্রতিপাদ্য নিয়ে বায়ার কোম্পানির সারাদেশের ন্যায় রংপুরের বদরগঞ্জে আইএনএইচ ১৬০১৯ ধানের মাঠ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৭ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় বদরগঞ্জের ১৫ নম্বর লোহানিপাড়া ইউনিয়নের কাচাবাড়ি হাজীরপাড়া গ্রামে বায়ার কোম্পানির অ্যারাইজ ব্রান্ডের (আইএনএইচ ১৬০১৯) ধানের মাঠ দিবস পালিত হয়েছে।
বায়ার কোম্পানির প্রতিনিধি ও সংশ্লিষ্ট ডিলারগণ বলছেন ধানটি বাদামি গাছ ফড়িং(BPH) ও পাতাপোড়া(BLB) সহনশীল আমন হাইব্রিড ধান,উফশী জাতের তুলনায় ফলন অনেক বেশি,মধ্যম -চিকন চাল ও গাছ হেলে পড়ে না,জীবনকাল ১২৫-১৩০ দিন।
বদরগঞ্জ সদরের আইএনএইচ ১৬০১৯ ধানের ডিলার ইমাম হোসেন জানান,বাণিজ্যিকভাবে চাষ করার জন্য প্রথমবারের মতো কৃষকদেরকে আইএনএইচ ১৬০১৯ ধানের বীজ দিয়েছিলাম।এটি কারেনপোকা ও পাতাপোড়া সহনশীল হিসেবে প্রমাণিত হয়েছে।
ধানচাষী সাইদুল ইসলাম জানান, তিন একর জমিতে চাষ করেছি।শতকে ১ মন করে ধান পেয়েছি।তিন একরে সর্বমোট ৩০০ মন ধান পেয়েছি।এই ধানে ভালো দিক হচ্ছে কারেন পোকা লাগে নাই।কারেন পোকার কোন ঔষধ দেয়া লাগে নাই।
বায়ার ক্রোপসাইন্স লিমিটেডের সিনিয়র টেরিটরি অফিসার কৃষিবিদ একরামুল হক জানান, সারাদেশে একযোগে অ্যারাইজ ব্রান্ডের (আইএনএইচ ১৬০১৯) ধানের মাঠ উৎসব পালিত হচ্ছে।এই ধানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে (BLB) প্রতিরোধী, কারেন্ট পোকা লাগেনা। কৃষক এক একর জমিতে ধান চাষ করে, কিছু ধান কাটেন তাতে শতক প্রতি এক মন ধান উৎপাদন হয়।
বদরগঞ্জ উপজেলা কৃষি অফিসার গোলাম মোস্তফা মোঃ জোবাইদুর রহমান জানান,সরেজমিনে দেখতে পাই ধান ভালো হয়েছে। সব থেকে বড় যে বিষয়টি এটি একটি আগাম ধান, এই ধান কেটে আবার তেল জাতীয় রবি শষ্য উৎপাদন করা সম্ভব। এবং আমি যতটুকু দেখেছি এই ধান বি এল বি প্রতিরোধক।