বিনোদন প্রতিবেদক -
বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়ার নতুন গান "শোন বেবি শোন" তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন সুফ নাফিস; সুর ও সংগীত আয়োজন করেছেন নাভেদ পারভেজ৷ গানটির ভিডিও নির্মাণ করেছেন নাভেদ পারভেজ । গানটি কোরিওগ্রাফি করেছেন জুয়েনা ইসলাম মৌ। গানটি প্রসঙ্গে কর্ণিয়া জানান; ভক্তদের জন্য চমৎকার একটা গান উপহার দিলাম৷ আশা করছি দর্শকদের ভালো লাগবে।
জুয়েনা ইসলাম মৌ জানান; গানটি কাজ করে ভীষণ ভালো লেগেছে। শ্রোতামহলেও ভালো লাগবে আশাবাদী