কুলাউড়ায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা

Date: 2022-11-07
news-banner



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় কবিরাজ দেখানোর কথা বলে এনে জয়নাল মিয়া নামের এক জনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। 

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পাঁচপীর জালাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়নাল মিয়া রাজনগর উপজেলার দত্তগ্রামের মৃত মুনসী আরজত মিয়ার ছেলে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, জয়নাল মিয়া (৬০) কে সোমবার বিকেলে রাজনগরের টেংরা বাজার থেকে কবিরাজ দেখানোর কথা বলে পাঁচপীর জালাই এলাকায় নিয়ে যায় দুই ছেলে। পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা সন্ধ্যায় পাঁচপীর জালাই এলাকার রাবার বাগানে জয়নালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রাবার বাগানের পাশে রক্তাক্ত অবস্থায় জয়নালকে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন ডিউটি চিকিৎসক ডা. নুসরাত জাহান বলেন, জয়নাল মিয়াকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

ওসি মো. আব্দুছ ছালেক জানান, এ প্রতিবেদককে বলেন, জয়নাল হত্যাকারী ওই দুই ছেলেকে গ্রেপ্তারে পুলিশ সাড়াশী অভিযান চালাচ্ছে।

Leave Your Comments