গলায় ফাঁসের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি, হত্যা নাকি আত্মহত্যা ?

Date: 2022-11-08
news-banner



সাকিব হাওলাদার,ডাসার (মাদারীপুর)
প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারের নবগ্রামে গলায় ফাঁস দিয়ে সুরেন বাড়ৈ (৬৫) নামে একজনের রহস্যজনক মৃত্যূ,খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনা স্থান থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলাধীন নবগ্রামে ইউনিয়নের বেতগ্রাম এলাকার মৃত রাম জীবন বাড়ৈ ছেলে সুরেন বাড়ৈ, তার নিজ বসত ঘরের সামনের আঙ্গিনার সাথে কাঁঠাল গাছের ডালে গলায় পলেস্টারে কাপড় দিয়ে বাধা অবস্থায় ঝুলানো পাওয়া যায়। 

আজ মঙ্গলবার সকাল আনুমানিক ৬ টায় বাড়ির পাশের সজল বাড়ৈ টিউবওয়েলে পানি নিতে এসে দেখতে পেয়ে আত্মচিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
ঘটনা স্থানে গিয়ে দেখা যায়, সুরেন বাড়ৈ, কাঁঠাল গাছের সাথে গলায় ফাঁস দেয়া কিন্তু 
তার পা দুটো মাটিতে। মনে হয় সে কাঁঠাল গাছের নিচে দাড়িয়ে আছে।
এ দৃশ্য দেখেতে পেয়ে, এলাকার বিভিন্ন মহল রহস্যজনক মৃত্যু মনে করছেন।
গোপন সুত্রে জানাযায়, ওই এলাকায় পূর্ব থেকেই দুটি পক্ষের মাঝে বেশ কিছু দিন যাবত একটি অন্তকোন্দল রয়েছে।
সুরেন এর পরিবারের লোকজন কেউ বাড়িতে ছিল না, সে বাড়িতে একাই বসবাস করত। 
ডাসার থানার এস,আই ইব্রাহিম শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থানে গিয়ে লাশটি উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেন।
সুরেন বাড়ৈ এর মেয়ে মুক্তি বাড়ৈ বলেন, বাবা বাড়িতে একাই ছিল। সে আমাদের সাথে থাকতে চায় না বিধায় একা থাকে।

এ ব্যাপারে ডাসার থানার এস,আই ইব্রাহিম শেখ  বলেন, খবর পেয়ে ঘটনা স্থানে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করি। তবে লাশের পা দুটো মাটিতে ছিল,ময়নাতদন্তের পর জানা যাবে আসল ঘটনা কি এর পরে ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave Your Comments