অভয়নগরে পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিক পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান

আমিনুর রহমানঃ

 যশোরের  অভয়নগরে  নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সক্রিয় সদস্য মো. রিপন হোসেন চলতি বছরের জুন মাসে নওয়াপাড়ায় কর্মরত অবস্থায় মৃত্যু বরণ করে। সেই থেকে তার পরিবার উপার্জন কৃত ব্যক্তিকে হারিয়ে চরম দুর্ভোগ নেমে আসে। মৃত্যু ব্যক্তির পরিবারকে একটু সহযোগিতায় এগিয়ে এলেন অভয়নগর  নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন। 

বুধবার (৭ অক্টোবর)  দুপুরে শ্রমিক ইউনিয়নের নওয়াপাড়াস্হ কার্য্যলয়ে  তার পরিবারের সদস্যদের হাতে নগদ ১ (এক) লাখ টাকা অনুদান তুলে দেন ইউনিয়নের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাসুদ রানা, সহ সভাপতি শেখ নজরুল ইসলাম, মো. আরব আলী, মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, কোষাধ্যক্ষ মো. কামরুজ্জামান, উপদেষ্টা কামরুল ইসলাম, অমল মন্ডল, বদিয়ার রহমান, হারুন অর রশীদ, পরিবারের পক্ষ উপস্থিত ছিলেন মৃত রিপনের মা রহিমা বেগম, স্ত্রী খাদিজা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যগণ। মৃত শ্রমিক রিপন ২০২৬ সালের জুন মাসে কাজ করার সময় দুর্ঘটনায় মারা যান। সে মনিরামপুর উপজেলার গোপালপুর এলাকার আকবার মিস্ত্রির ছেলে।