মাহদী আব্দুল্লাহ, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
ঈশ্বরদীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নান্টু বিশ্বাস (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) সকাল ৭টায় দাশুড়িয়া- লালন শাহ সেতুর দিয়াড় বাঘইল মজিবার সরদারের চাউল কলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত নান্টু বিশ্বাস রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রোসেম কোম্পানির একজন শ্রমিক এবং উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর বিশ্বাসপাড়ার মজিদ বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান বাবু জানান, নান্টু বিশ্বাস মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। পথে রুপপুর মোড় থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ আশিষ স্যানাল জানান, ঘাতক ট্রাকটকে এখনো সনাক্ত করা যায়নি। নিহতের লাশ তার পরিবার নিয়ে গেছে। ট্রাক এবং চালককে আটকের চেষ্টা চলছে।