প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬
সময়: ০৬:১৪ পিএম
মুন্সীগঞ্জের গজারিয়ায় এমপি কামরুজ্জামান রতনের নতুন অফিস কক্ষের শুভ উদ্বোধন
শাকিল প্রধানঃ
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনের গজারিয়া উপজেলার নতুন অফিস কক্ষ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে গজারিয়া উপজেলা সদরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে এই কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। বেলুন ও ফুলে সজ্জিত প্রবেশদ্বারে ফিতা কাটার পর বিশেষ মোনাজাতের মাধ্যমে নতুন এই কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে গজারিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গজারিয়া উপজেলায় সংসদ সদস্যের এই নতুন কার্যালয় চালুর ফলে সাধারণ মানুষের সরকারি ও দাপ্তরিক সেবা প্রাপ্তি আরও সহজ হবে। পাশাপাশি এলাকার মানুষ খুব সহজেই তাদের নানা সমস্যা, দাবি-দাওয়া ও অভিযোগ সরাসরি এমপি মহোদয়কে জানাতে পারবেন। এর মাধ্যমে গজারিয়া উপজেলায় সরকারের উন্নয়নমূলক কার্যক্রম তদারকি এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও বেশি গতিশীল ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তারা।
উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিরা নতুন অফিস কক্ষটি ঘুরে দেখেন এবং স্থানীয় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।