নবোদ্যম ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন

Date: 2022-11-09
news-banner



সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃএস এম নাদিমুল হাসান কে সভাপতি ও মো. রুমান মিয়া কে সাধারণ সম্পাদক করে ৬সদস্য বিশিষ্ট নবোদ্যম ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। গত ০৫ নভেম্বর ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক শরীফ ওবায়েদুল্লাহ ও তও্বাবধাক তানিম আহমেদ স্বাক্ষরিত পত্রে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি জাহিদ হাসান পাপন, যুগ্ন-সাধারণ সম্পাদক দীপাঞ্জন রায়,সাংগঠনিক সম্পাদক মো.মঈন উদ্দিন ও সহ-সাংগঠনিক সম্পাদক অন্তর রায়।
উল্লেখ্য, পূর্বের কমিটির সকল কার্যক্রম স্থগিত করে নতুন কমিটির সদস্যদের নিয়ে এই জেলা কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

Leave Your Comments