পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন

মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধি 

‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’—এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদ্‌যাপন করেছে আইএফআইসি ব্যাংক। এ উপলক্ষে পঞ্চগড়ে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পঞ্চগড় শহরের আইএফআইসি ব্যাংকের শাখা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার ব্যাংক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে বিকেলে ব্যাংক কার্যালয়ে ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা ও দায়রা জজ আদালতের সাবেক জিপি এমএ বারী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং আইএফআইসি ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।

এ ছাড়া ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে ব্যাংকের দীর্ঘ পথচলা, গ্রাহকসেবা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।