নালিতাবাড়ীতে পদোন্নতি প্রাপ্ত ইউএনও'র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Date: 2022-11-09
news-banner


আল আমীন 
নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের পদোন্নতি জনিত কারনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৯ নভেম্বর ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষ তেপান্তরে পদোন্নতিজনিত কারনে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকসেদুর রহমান লেবু।
উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার  আফরোজা নাজনীন নালিতাবাড়ী সার্কেল, উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আঃ সবুর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান মাওঃ জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক মাষ্টার, গড়কান্দা মহিলা মাদ্রাসার অধ‍্যক্ষ মাওঃ মাহমুদ মোস্তফা, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল, উপজেলা স্বাস্থ‍্য কর্মকর্তা তৌফিক আহমেদ, বিদায়ী ইউএনও'র পিতা আঃ হালিম প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী ইউএনও হেলেনা পারভীনকে ফুলের তোড়া ও ক্রেষ্ট প্রদান করা হয়।  
এসময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সহ অন‍্যান‍্য মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পদোন্নতি জনিত কারনে নালিতাবাড়ীর ইউএনও হেলেনা পারভীন উপজেলা বাসীর মঙ্গল কামনা করে উপস্থিত সকলের কাছে তার জন‍্য দোয়া প্রার্থনা করেন।

Leave Your Comments