কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মোঃ মুজাহিদুল ইসলাম রুমি (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মুজাহিদুল ইসলাম রুমি কালীগঞ্জ উপজেলার খয়েরতলা গ্রামের বাসিন্দা। তিনি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ও কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার পিতার নাম মোঃ মোরশেদুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানার মামলা নম্বর-৪১, তারিখ ২৪ জুন ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী/২০২৬)-এর ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারার মামলায় তিনি আসামি। গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।