নওগাঁ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অবৈধ মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ (পঁচিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকাভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
সন্ধ্যা ০৭:১৫ ঘটিকায় পত্নীতলা থানাধীন আকবরপুর ইউনিয়নের উষ্টি হাটপুকুর গ্রামস্থ সুনিল টপ্পোর মুদি দোকানের সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে পত্নীতলা থানা পুলিশ। অভিযানকালে দুই ব্যক্তিকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
১. মোঃ আব্দুর রউফ ওরফে রুবেল (৩৫) পিতা: আব্দুল কুদ্দুস সাং: উষ্টি (বাজার), থানা: পত্নীতলা, জেলা: নওগাঁ।
২. মোঃ হাবিবুর রহমান (৩০) পিতা: মৃত মোশাররফ হোসেন সাং: উষ্টি (বাজার), থানা: পত্নীতলা, জেলা: নওগাঁ।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।