পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির বোদা সাব-জোনাল অফিসের আওতাধীন পাঁচপীর অভিযোগ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার ১১ অক্টোবর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযোগ কেন্দ্রটির উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আশরাফুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিজিএম (কারিগরি) প্রকৌশলী মো. লুৎফুল হাসান সরকার,ডিজিএম দেবীগঞ্জ মাহবুব রহমান, এবং এজিএম মো. জয়নুল হক। এ সময় উপস্থিত ছিলেন পাঁচপীর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লায়ন এবং পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু অজয় কুমার রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নতুন এ অভিযোগ কেন্দ্র চালুর ফলে পাঁচপীর ইউনিয়ন ও আশপাশের এলাকার গ্রাহকদের বিদ্যুৎ-সংক্রান্ত অভিযোগ জানানো এবং প্রয়োজনীয় সেবা গ্রহণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।