ভুটানের প্রতিনিধি দল নীলফামারী চিলাহাটি পরির্দশনে

Date: 2022-11-10
news-banner

  
মোঃ সুজন ইসলাম নীলফামারী প্রতিনিধিঃ বাংলাদেশের সাথে বানিজ্য সম্প্রসারণ ও একই সাথে খরচ কমাতে চিলাহাটি থেকে মংলা পর্যন্ত রেলপথ ব্যবহার করতে চায় ভূটান। গতকাল বৃহঃবার সকালে ভূটানের একটি সরকারি প্রতিনিধিদল বাংলাদেশ-ভুটান বানিজ্যিক রুট পরিদর্শনের অংশ হিসাবে এডিবির একজন বিশেষজ্ঞকে সাথে নিয়ে চিলাহাটি রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন।  এসময় নির্মানাধীন আইকনিক রেল ভবন, লুপ লাইনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন।  এসময় ভুটানের অর্থনৈতিক ও প্রযুক্তিগত কূটনৈতিক বিভাগেন প্রধান শেরিং লাদেন  বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রধান কারমা সোযার , ভুটান চেম্বার অব কমার্স ও ইন্ড্রাস্টিজের ভাইস চেয়ারম্যান কমল প্রধানসহ বাংলাদেশ রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন । এর আগে রেলের উধ্বতন কর্মকর্তাদের সাথে তারা একটি বৈঠক করেন।পরিদর্শন শেষে  ভূটান প্রতিনিধি দলের পক্ষে সফরে আসা এডিবি কনসালট্যান্ট জানান, এই রেলপথ ব্যবহার করা গেলে মংলা বন্দরে সহজে  বানিজ্যের সুযোগ তৈরি হবে। আর চিলাহাটি স্থলবন্দর  চালু করা গেলে বাড়বে বানিজ্যের ক্ষেত্র ।

Leave Your Comments