গোয়াইনঘাটে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

Date: 2022-11-10
news-banner


 সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাট ঃ
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে বিদ্যুত ও পানি অপচয় রোধে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
 বৃহস্পতিবার (১০ নভেম্বর  সকাল ১০টায় গোয়াইনঘাট বিয়াম স্কুল মাঠে  ফিতা কেটে গোয়াইনঘাটে উপজেলা পর্যায়ে ৪৪তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান,গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, 
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,সরকারি কর্মকর্তাবৃন্দ ও গোয়াইনঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ। 
এই সময়, মেলায় উদ্ভাবনী বিভিন্ন গেজেট ও স্টল পরিদর্শন করেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, 
গোয়াইনঘাট  উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জামাল খান, শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম উল্লাহ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন ও সাংবাদিকবৃন্দ। ডিজিটাল উদ্ভাবনী মেলার প্রদর্শনী কার্যক্রম বৃহস্পতিবার (১০ নভেম্বর)  সকাল ৯ঘটিকা থেকে ৫ঘটিকা পর্যন্ত চলবে। এছাড়াও ৪৪তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের কার্যক্রম শুক্রবার (১১ নভেম্বর)  বিকাল ৫টায় পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে মেলার কার্যক্রম শেষ হবে।

Leave Your Comments