২০২৪ সালের ৫ নভেম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ডক্টর শাহাদাত হোসেন তিনি সর্বমোট এক বছর ১১ মাস ২০ দিন মেয়র এর দায়িত্ব পালন করে ২৫ অক্টোবর তাকে পুরনো কালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেন সরকার। ৫ নভেম্বর পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব সহ মোট দুই বছর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করেন। ডাক্তার শাহাদাত হোসেন মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে চট্টগ্রাম মহানগরীর অবকাঠামো উন্নয়নে ২৪২৩ কোটি ৬৩ লাখ ৭৬ হাজার টাকা ব্যয় করেন। এতে ৬৭৮ টি উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তাঘাট ও ড্রেন সংস্কারের পাশাপাশি নতুন নির্মাণ ও ওয়াল স্থাপন ফুটপাতে স্ল্যাব বসানো সহ বিভিন্ন উন্নয়ন খাতে এই অর্থ খরচ করেছেন। এতে এখনো অনেক প্রকল্পের কাজ চলমান রয়েছে বলেও ডঃ শাহাদাত হোসেন বার্তা বিচিত্রাকে জানান। সড়ক বাতি স্থাপনের কাজে আরও ৭৫ কোটি ২৫ লাখ টাকা ব্যয় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব আয় বাড়ার পাশাপাশি অনেকটা কমে এসেছে দেনার পরিমাণও।
দুই বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকায় নগর উন্নয়ন ও সিটি কর্পোরেশনের রাজস্ব আয় বৃদ্ধিকে নিজের সফলতা হিসেবে বর্ণনা করেছেন চসিকের বর্তমান প্রশাসক ডাক্তার শাহাদাত হোসেন। আগামীর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেছেন চট্টগ্রাম নগরবাসী দীর্ঘদিনের জমে থাকা নানামুখী সমস্যার সমাধান এবং একটি পরিকল্পিত ও আধুনিক চট্টগ্রাম নগরী গড়ার পরিকল্পনা রয়েছে। গত দুই বছর মেয়াদে কর পড়াশোনার আর্থিক অব্যবস্থাপনা সঠিক পথে ফিরিয়ে আনা সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল পাশাপাশি জলাবদ্ধতা নিরশন কর্পোরেশনের রাজস্ব বৃদ্ধি স্বাস্থ্য সেবা ও বিভিন্ন উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নেয়া হয়েছে বলেও তিনি জানেন। আগামীতে নগরী ৪১ ওয়ার্ডে ৪১ টি খেলার মাঠ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে ইতিমধ্যে ১১ টি কাজ শেষ হয়েছে বলে তিনি জানান।
ডাক্তার শাহাদাত হোসেন বার্তা বিচিত্রাকে আরো বলেন নগরের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ৩৮ টি ফুট ওভারব্রিজ নির্মাণ ইতিমধ্যে চারটির কাজ শেষ ১৫ টি চলমান ও ১৭ টি টেন্ডার প্রক্রিয়া চলছে। নগরের জলাবদ্ধতা নিরসনে খাল নালা পরিষ্কার এবং নতুন করে বালুচড়া বাস টার্মিনাল নির্মাণ যা চলতি বছরেই উদ্বোধন করা হবে পরিচ্ছন্ন কর্মীদের জন্য সেবক কলোনি নির্মাণ বৃক্ষরোপণ কর্মসূচি জেনারেল হাসপাতালে ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল চালু ও প্রতিরোধে বিশেষ মসক নিধন ট্রেড লাইসেন্স সবাই ডিজিটালের রূপান্তর কর্মসূচি শিশু পার্ক চালু ১৫৫৭ জন অস্থায়ী কর্মচারীকে স্থায়ীকরণ সহ নানামূখী উন্নয়নমূলক কাজের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকার যদি চট্টগ্রামকে সিটি গভমেন্ট উপহার দেয় তাহলে সিঙ্গাপুরের আদলে চট্টগ্রাম মহানগরকে রূপ দেয়ার অঙ্গীকার ব্যক্ত করি। তিনি আরো বলেন অতীতের সরকার চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে গেছে আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে স্বচ্ছতার জায়গায় শতভাগ কাজ করার চেষ্টা করেছি আগামীতে এ কাজ অব্যাহত থাকবে বলেও তিনি বলেন। চট্টগ্রাম নগরীর উন্নয়নে বসবাসরত সাধারন মানুষ যথেষ্ট সহযোগিতা করেছে আমাকে। আগামীতে সাধারণ জনগণের শতভাগ সহযোগিতা নিয়ে চট্টগ্রাম নগরীর উন্নয়নে কাজ করে যাব।