নিউমুরিং কন্টেনার টার্মিনালের কর্তৃত্ব হারিয়েছে আরো আগেই এবার চিটাগাং কন্টেনার টার্মিনালের দায়িত্ব ছাড়তে হচ্ছে সাইফ পাওয়ার টেক লিমিটেডকে। ২ নভেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে প্রতিষ্ঠানটির চুক্তির মেয়াদ শেষ হয়েছে সিসিটি পরিচালনার দায়িত্বে থাকা সাইফ পাওয়ার টেকের। তবে এখনো নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় আরো তিন সপ্তাহ টার্মিনাল টির কার্যক্রম পরিচালনার সুযোগ রয়েছে সাইফ পাওয়ার টেকের। এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সাইফ পাওয়ার টেক এর ব্যবস্থাপনা পরিচালক বরাবর চিঠি পাঠিয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বার্তা বিচিত্রাকে বলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অফিশিয়াল ভাবে এ বিষয়টি সাইফ পাওয়ার টেককে অবহিত করেছে। চিঠিতে বলা হয় চুক্তির মেয়াদ ২ নভেম্বর শেষ তবে নতুন অপারেটর নিয়োগের কার্যক্রম চলমান থাকায় অন্তর্ভুক্তি ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটিকে আরও তিন সপ্তাহ টার্মিনাল পরিচালনার দায়িত্ব পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
গত ২০১৯ সালের ১৭ই অক্টোবর সম্পাদিত চুক্তির ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলে বন্দর কর্তৃপক্ষ জানান।
জানা যায় চট্টগ্রাম বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ এ টার্মিনাল গুলো পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছে সাইফ পাওয়ার টেক প্রায় দুই দশক ধরে। খুব দাপটের সাথে এ প্রতিষ্ঠানটি চট্টগ্রাম বন্দরের এসব টার্মিনাল পরিচালনা করেছে। অপারেটর নিয়োগ প্রক্রিয়া শেষ না হলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও সচিব জানান।
চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেক বিভিন্ন কার্যক্রম পরিচালনার দায়িত্ব শুরু করে ২০০৫ সাল থেকে প্রথমদিকে সিসিটিতে স্থাপিত চারটি শিপ টু শোর গ্যান্টি ক্রেনের মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান প্রতিষ্ঠানটি। পরবর্তীতে ২০০৬ সালের ৫ আগস্ট থেকে ক্রেন পরিচালনারও কাজ শুরু করে তারা। ২০০৭ সালের ৭ মার্চ সিসিটির সমন্বিত পরিচালনার দায়িত্ব পাই সাইফ পাওয়ার টেক।
এরপর তৎকালীন আওয়ামী সরকারের সাথে আঁতাত করে বিভিন্ন সময়ে চুক্তির মাধ্যমে টার্মিনাল পরিচালনার কার্যক্রম অব্যাহত রাখে তারা। তৎকালীন সরকারের সাথে সমন্বয় করে বন্দরের বিভিন্ন টার্মিনাল পরিচালনা করে গেলেও এবার সকল কার্যক্রম থেকে সরে দাঁড়াতে হচ্ছে সাইফ পাওয়ার টেককে। বর্তমান সরকার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরের বিভিন্ন টার্মিনাল কে পরিচালনার জন্য নতুন অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নিলে সাইফ পাওয়ার টেক যুক্তির মেয়াদ বাড়ানোর কথা জানালেও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করেননি।