ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) ফুলবাড়ী উপজেলার ২নং আলাদীপুর ইউনিয়নের ভিমলপুর মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও দিনাজপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য, উপদেষ্টা মন্ডলী অধ্যক্ষ মোঃ খুরশিদ আলম মতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং আলাদীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব মোঃ মোস্তাকিম রহমান ডালিম।
সভাপতির বক্তব্যে জনাব মোঃ মোস্তাকিম রহমান ডালিম বলেন, আজকের এই অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন আমাদের প্রিয় নেতা, ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মোঃ খুরশিদ আলম মতি। তাকে আলাদীপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তার নেতৃত্বে আমরা আলাদীপুরে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, “ফ্যামিলি কার্ড কোনো দলের নয়, এটা সাধারণ মানুষের অধিকার। কোনো গরিব ও অসহায় মানুষ যাতে বাদ না পড়ে, সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। তথ্য সংগ্রহে যারা কাজ করবেন, তারা সততা ও দায়িত্বের সাথে কাজ করবেন। আমরা চাই আলাদীপুর ইউনিয়নের প্রতিটি অসহায় পরিবার এই সুবিধা পাক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দারুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ।
সার্বিক সহযোগিতায় ছিল ২নং আলাদীপুর ইউনিয়ন পরিষদ ও বিএনপিসহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠন।