জয়পুরহাট জেলার কাশিয়াবাড়ি স্কুলের সামনে জয়পুরহাট থেকে ছেড়ে আসা একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহীকে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুইজন আরোহী নিহত হন অপর একজন গুরুতর আহত হলে তাকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়
০৫/১১/২৬ বৃহস্পতিবার সকাল সোয়া ১০ টায় এ দুর্ঘটনা ঘটে নিহত আসিফ হোসেন ১৭ উপজেলা হাতিগাড়া গ্রামের ইমরান হোসেনের ছেলে। একই গ্রামের নাঈম ২২ তিনি ও নিহত হন।
এবং জিহাদ ২০ গুরুতর অসুস্থ অবস্থায় জয়পুরহাট মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয় তার অবস্থা আশঙ্কাজনক বিপরীত দিক থেকে আসা হোন্ডার আরোহী ঘাতক বাসটি চাপা দিয়ে প্রায় ৫০ ফিট ছেচরিয়ে নিয়ে যায় উপস্থিত জনতা অনেক চিল্লাচিল্লি করেও ঘাতক বাসটিকে থামাতে পারেনি অবশেষে কাশিয়াবাড়ি স্কুলের সামনে আসলে বাসটিকে আটক করে বিক্ষুপ্ত জনতা
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, গুরুতর আহত আশিফকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে আছে। আহত দুজন ওই হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
আধা ঘণ্টা পর বাসের আগুন নিভিয়ে ফেলা হয়েছে বলে জানান জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. রুবেল রানা। তবে বাসের ভেতরের অংশ পুড়ে গেছে।